top of page
BIS WW PIX 001.jpg
iccghh wr xl.png
icchh left wing.png
icchh right wing.png

OUR WELL-WISHERS

At the heart of every milestone achieved by Birati Ichhedana Society lies the unwavering support of our cherished well-wishers, whose generosity, compassion, and belief in our mission have turned countless aspirations into tangible realities. From the moment we opened our doors, individuals, corporations, and philanthropic foundations have stood beside us, offering not only financial contributions but also their time, expertise, and heartfelt encouragement. Their kindness has enabled us to provide clean water to remote villages, educate children who once dreamed only of survival, and empower women with skills that transform entire communities. Each donation, whether a modest sum or a substantial grant, has been a catalyst for change, allowing us to expand our programs, reach deeper into underserved regions, and respond swiftly to emergencies. Beyond the tangible impact, our well-wishers inspire our team to persevere, reminding us that compassion is a collective responsibility that transcends borders and differences. We are profoundly grateful to the volunteers who have rolled up their sleeves in field clinics, the mentors who have shared knowledge with budding entrepreneurs, and the partners who have opened doors to new opportunities. Their stories of dedication echo in every classroom we build, every health camp we organize, and every life we touch. 

SUPRITI SARKAR 1.jpg

Dr Supriti Sarkar

Associate Professor, Department of Zoology, City College

‘বিরাটি ইচ্ছেডানা সোসাইটি’ দু- চার কথা
গুটি গুটি পা ফেলে ১0 বছরের শৈশব পেরিয়ে বিরাটি ইচ্ছেডানা সোসাইটি আজ কৈশোরে পা রেখেছে । ছোট্ট এই শব্দ ‘ইচ্ছেডানা’, কি ইচ্ছেপূরণের জন্য এই সোসাইটির ডানা মেলে দেওয়া ? এখানে নেই যৌবনের রঙিন স্বপ্নপূরণের হাতছানি, নেই কল্পনার আকাশে উড়ে যাওয়ার রোমাঞ্চ ।  বিরাটি ইচ্ছডানা সোসাইটির অভিধানে  রয়েছে আদর্শ মানবিকতার যে বহুবিধ রূপ, শুধুমাত্র সেসব পূরণের জন্য ‘সুদৃঢ় অঙ্গীকার ও আন্তরিক প্রচেষ্টা’। এই আদর্শ পূরণের লক্ষ্যেই সাধ্যমত ধারাবাহিকতা বজায় রেখে সোসাইটির অগুন্তি সদস্য-সদস্যা ও শুভানুধ্যায়ীরা একসঙ্গে এগিয়ে চলেছে। কি নেই তাদের কর্মযজ্ঞে !
থ্যালাসেমিয়ার মত দুরারোগ্য বংশগত রক্তাল্পতা জনিত রোগে আক্রান্ত অল্পবয়সী অসহায়দের জন্য নিয়মিত প্রতিবছরে দুবার করে রক্তদান শিবিরের আয়োজন করা, এই কাজে পাশে আছে থ্যালাসেমিক গার্জিয়ান অ্যাসোসিয়েশন, সিটি কলেজের প্রাণিবিদ্যা বিভাগ , রোটারি ক্লাব যাদবপুর ইত্যাদি।
প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র সীমার নিচে বসবাসকারী শিশু ও বৃদ্ধ বৃদ্ধাদের জন্য স্বাস্থ্য শিবির । যেখানে অভিজ্ঞ ডাক্তারের সাহায্যে তাদের স্বাস্থ্য পরীক্ষার সাথে উপযুক্ত পরামর্শ দেওয়া ও পুষ্টিকর খাদ্য সামগ্রী উপহার দেওয়া হয়। সেই সঙ্গে শিশুদের মায়েদের সুলভ ও সহজলভ্য পুষ্টিকর খাদ্য সম্পর্কীয় উপদেশও দেওয়া হয়। এই কাজে পাশে আছে হৃদয়পুরের সৃজা ও বারাসাতের প্রত্যুষ।
শারদোৎসব কালে পথবাসি অভাগা ‘মা’ দের হাতে তুলে দেওয়া হয় নতুন পরিধেয় বস্ত্র শিশু ও বালক বালিকাদের দেওয়া হয় বিভিন্ন পোশাক (সৃজা)। শীতকালে বড়দিনের প্রাক্কালে রেল স্টেশনে রাত্রি যাপনকারী বৃদ্ধ-বৃদ্ধাদের গায়ে পরিয়ে দেওয়া হয় গরম পোশাক।
সঠিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত গ্রামীণ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণ করা হয় বিভিন্ন শিক্ষা সহায়ক সামগ্রী (পারুল গ্রাম )। 
প্রাকৃতিক বিপর্যয় ও কোভিড মহামারীর মতন দুর্যোগে ইচ্ছেডানার তরুণ সৈনিকরা এগিয়ে যেতে কখনোই বিলম্ব করেনি । আয়েলা, আমফান বিপর্যস্ত দের সার্বিক সহায়তা দেওয়া, কোভিড কালে তরুন প্রজন্মদের মানসিক স্বাস্থ্যের প্রতি নজর দেওয়া সহ আক্রান্তদের বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হয়েছে সোসাইটির পক্ষ থেকে ।
উপরিউক্ত কাজ ছাড়াও ইচ্ছেডানা নিয়মিতভাবে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করা ও বৃক্ষরোপণ করা, সঠিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিতদের সার্বিকভাবে সহায়তা প্রদান করা প্রভৃতি কাজে সর্বদা সচেষ্ট আছে। মানবধর্ম পালনের এই সমস্ত কাজকর্মে ইচ্ছেডানার সব শুভানুধ্যায়ীদের কাছে শুভেচ্ছা কামনা কর্ একইসঙ্গে সকলের কাছে সাধ্যমত ভাবে ইচ্ছেডানার পাশে থাকার কামনা করি। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ ।

IMG_20251127_230342_edited.jpg

Keshab Chandra Das

Ex. Investigating Inspector, Govt. of West Bengal.
Our Respected Senior Most Member, Well-wisher & Moral Guide

বিরাটি ইচ্ছেডানা স্বেচ্ছাসেবী সংস্থা বিগত প্রায় ১০ বছর ধরে তাদের সীমাবদ্ধ ক্ষমতায় নানাভাবে সমাজসেবায় নিয়োজিত রয়েছে। মানবিকতার দায়িত্ববোধকে পাথেয় করে নানাবিধ সমাজ সেবার প্রয়াস চালিয়ে যাচ্ছে। সকলের ঐকান্তিক সহযোগিতায় সেবামূলক কাজগুলির বাস্তবায়ন হচ্ছে।

রক্তদান শিবির : বিগত ১০ বছর ধরে প্রায় ধারাবাহিক ভাবে বছরে দু'বার, থ্যালাসেমিয়া আক্রান্ত অসহায় বাচ্চাদের জীবনদায়ী রক্ত সংগ্রহ করে তাদের জীবনধারাকে সচল রাখবার প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই মহৎ কাজে সকলের সহযোগিতার কথা অনস্বীকার্য। প্রতিটি রক্তদান শিবিরে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রতিষ্ঠানটিতে উজ্জীবিত করে রেখেছে।

 

শিশু শিক্ষা প্রসার : শিশু শিক্ষা প্রসারে বিরাটি ইচ্ছেডানা সোসাইটি সর্বদা তাদের সাহায্যের হাত বাড়িয়েছে। বিভিন্ন অনাথ আশ্রমের পড়ুয়াদের জন্য সাধ্যানুযায়ী বই, খাতা, নানা শিক্ষণ সামগ্রী ও খেলার উপকরণ বিতরণ করে থাকে।

 

দূষণ নিয়ন্ত্রণ : বর্তমান সমাজ-জীবন পরিবেশ দূষণের কারনে নানাভাবে বিঘ্নিত। আমরা প্রায় সকলেই কমবেশি এই পরিবেশ দূষণের বেড়াজালে আবদ্ধ। এ বিষয়ে সকলেই অবগত আছেন। এই প্রতিষ্ঠান পরিবেশ দূষণের মোকাবিলা করবার জন্য সর্বদা সতর্ক পরামর্শ দিয়ে থাকে। এছাড়া নানা প্রাকৃতিক বিপর্যয়েও সোসাইটি সাধ্যমত সাহায্যে ব্রতী হয়।

 

বস্ত্র বিতরণ : পূজার দিনগুলিতে অনাথ আশ্রমে দুঃস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করা এই প্রতিষ্ঠানের সমাজসেবার একটি বড় অঙ্গ। বিগত ১০ বছর ধরে বিরাটি ইচ্ছেডানা সোসাইটি অত্যন্ত আনন্দের সাথে এই কাজটি করে আসছে।

 

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা : বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে বিরাটি ইচ্ছেডানা সোসাইটি সাধ্যমত সকলের সহযোগিতায় তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়।

Arpita Dutta (Dey).jpeg

Ichchedana’s journey began in 2018, but I became involved with the organization during the Covid period, a time when many small initiatives were emerging. Among them, Ichchedana stood out to me in a special way. During those difficult days, the foundation took the initiative to support the needy and underprivileged by providing food and essential supplies. Gradually, their work expanded—organizing blood donation camps for children with thalassemia, distributing new clothes during festive seasons to both children and the elderly, and providing warm clothes in winter. They also spread joy by gifting toys, notebooks, coloring books, and other essentials. What began as a crisis-response effort has now grown into a year-round commitment. These thoughtful and compassionate initiatives truly deserve appreciation.

Arpita Dutta (Dey)

Librarian, Vidyasagar College

NIRBHIK CHATTERJEE.jpg

দৈনন্দিন ব্যস্ততার জীবনে সবাই আত্মকেন্দ্রিক। কিন্তু ইচ্ছেডানার স্বপ্নের উড়ান ব্যতিক্রমী এবং দিগন্ত বিস্তৃত। সংগঠনের সকল সদস্যদের সামাজিক দায়বদ্ধতা পূরণের অঙ্গীকার প্রশ্নাতীত। দুস্থ, অসহায়, অভীভাবকহীন মানুষের কাছে তারা কোনো অলৌকিক ভগবান নন বরং তারা বন্ধু, আত্মীয়, পরিজনের মতন নিজের আপনার। এই পরিবারের সকলকে এই মহান কাজে লিপ্ত থাকার শুভকামনা আর শুভেচ্ছা রইল।

ডঃ নির্ভীক চ্যাটার্জী

সহকারী অধ্যাপক
রসায়ন বিভাগ
কাঁচড়াপাড়া কলেজ

sudip mondal.png

সমাজ সেবার ইচ্ছেগুলো,

উড়িয়ে ডানা এগিয়ে এল,

দুঃস্থ শিশুর দুঃখী মনের কোনে ।

অভাবী মুখে হাসির কণা,আনতে পারে ইচ্ছেডানা,

সঙ্গী হলে তব সাধ্যমত দানে।

ইচ্ছেডানা পরিবারে সামিল হতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে হয়। সমাজসেবার মত মহান কাজে ইচ্ছেডানার সদস্যদের ঐক্যবদ্ধ ও ঐকান্তিক প্রচেষ্টা সত্যিই প্রশংসনীয়।

Sudip Mondal

Lecturer, Central Calcutta Polytechnic

Dolly Rani Dutta.png

ইচ্ছেডানা নিয়ে বলার মতো ভাষা নেই আমার কাছে।ইচ্ছেডানার সম্পর্কে প্রথম জানলাম সঙ্গীতার কাছে—খুব ভালো লেগেছিল।সবাই এত ভালোভাবে আর অন্তর দিয়ে কাজ করছে, তার ফল আমরা সবাই জানি।ইচ্ছেডানার সঙ্গে আমি সবসময় আছি এবং থাকব।ঠাকুরের কাছে প্রার্থনা করি—সবার যেন সুস্থতা ও মঙ্গল হয়।সবাইকে অনেক অনেক শুভেচ্ছা।”

Dolly Rani Dutta

.

Icchh footer 4.png

@ All Copyrights reserved to

SOCIAL LINKS

  • Facebook
  • Instagram
  • YouTube

CONTACT ADDRESS

Usha Kunj, 784/1, Madhusudan Banerjee Rd, Ward No. 18, Birati Noth Municipality, Dum Dum, North Dumdum, West Bengal 700051

QUICK LINKS

ID jigsaw.png

Your support is crucial to our mission of providing safe and quality blood to patients in need. Every donation, big or small, counts and brings us closer to achieving our goal of saving lives.

@All Copyrights reserved to Birati Ichhedana Society

THE ULTIMATE DESIGNING SOLUTION

005 logo without tagline white med.png

Designed & Developed by

bottom of page